ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ২৭ বার পঠিত
শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারে সহায়তার হাত প্রসারিত করলেন সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম। ১৩ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১১টায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সাংবাদিক কাশেমের পক্ষে ঢেউটিন বিতরণ করা হয়। ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেমের পক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন তুলে দেন তাঁরই বন্ধু জসিম উদ্দিন টিপু
ও আব্দুর রাজ্জাক। এসময় খারাংখালী এঞ্জেলস কেয়ার একাডেমির প্রধান শিক্ষক নুরুল আমিন, ছাত্র অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক ইউনুস মাহমুদ মামুন,সমাজসেবী হাজী নুরুল ইসলাম, প্রবাসী হোসাইন আহমদ, হাফেজ ইমাম হোসাইনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
গত ১২ জানুয়ারী (সোমবার) দুপুরে আগুনে পুড়ে খারাংখালী পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকার বদি আলম ও নুরুল আলমের বাড়ী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। বাড়ীর লোকজন এক পোশাকে বের হতে পারলেও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ধ্বংস স্তুপে পরিণত হয়।তাদের মাথা গোজাঁর মত সামর্থ্য নেই।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬