ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত পরিবার,পাশে দাঁড়ালেন এডভোকেট মিজানুর রহমান

এস.কে.আরিফ, গোপালগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ১১৫ বার পঠিত

0-4160x3120-0-0-{}-0-12#

এস.কে.আরিফ, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাবুড়াশুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সুমাইয়ার বাড়িতে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘরের লেপ-তশক, আসবাবপত্র, কাপড়চোপড়সহ যাবতীয় মালামাল আগুনে ভস্মীভূত হয়। এমনকি রান্নার জন্য সংরক্ষিত চালসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুই পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে চরম মানবিক সংকটে পড়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোপালগঞ্জ-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
এসময় এডভোকেট মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, এমন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবার যেন দ্রুত সহায়তা পায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
স্থানীয়রা এডভোকেট মিজানুর রহমানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত পরিবার,পাশে দাঁড়ালেন এডভোকেট মিজানুর রহমান

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬