ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন

নাগরিকভাবনা ডেস্ক:    সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় অনেক গ্রাহক অভিযোগ করছেন, আগের মাসের তুলনায় তাদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিশেষ করে জুন মাসের ব্যবহারের বিপরীতে পাওয়া বিল নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকের দাবি, স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি বিল এসেছে। এমন পরিস্থিতিতে বিলে অসঙ্গতি মনে হলে দ্রুত সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

অতিরিক্ত বিলে যা করবেন

প্রথমে আপনার বিদ্যুৎ মিটারের (ডিজিটাল বা প্রিপেইড) বর্তমান রিডিংয়ের সঙ্গে বিলে উল্লেখ করা রিডিং মিলিয়ে দেখুন। যদি রিডিংয়ে কোনো গরমিল বা ভুল ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কল সেন্টারে ফোন করে অভিযোগ করুন এবং একটি কমপ্লেইন আইডি (অভিযোগ নম্বর) সংগ্রহ করুন।

কল সেন্টারে অভিযোগ জানানোর পরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে গত তিন মাসের বিদ্যুৎ বিলের কপিসহ নিকটস্থ সাব-জোনাল বা জোনাল বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ জমা দিন। প্রয়োজনে মিটার পরীক্ষা ও বিল পুনর্মূল্যায়নের আবেদনও করা যেতে পারে।

যেসব নম্বরে অভিযোগ করবেন

বিদ্যুৎ বিলসংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য নিচের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে—

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় অভিযোগ সেবা: ১৬৯৯৯ (দেশব্যাপী সব গ্রাহকের জন্য)

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): ১৬৮৯৯

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য এসব হটলাইন সার্বক্ষণিক চালু রয়েছে। তাই বিদ্যুৎ বিলে অস্বাভাবিক বৃদ্ধি বা কোনো ধরনের অসঙ্গতি চোখে পড়লে দেরি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। অভিযোগ করার সময় বিদ্যুৎ বিল, গ্রাহক নম্বর এবং মিটারের সর্বশেষ রিডিংয়ের তথ্য সঙ্গে রাখলে অভিযোগ নিষ্পত্তি আরও দ্রুত ও সহজ হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

04 August 2026

মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন

সর্বশেষ পরিমার্জন : ০৪:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬