ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
৩-ঘণ্টায় কোটি টাকার লেনদেন

অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার-২

  • সোহাগ ইসলাম
  • সর্বশেষ পরিমার্জন : ১২:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৬৭ বার পঠিত
সোহাগ ইসলাম:   পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। পুলিশের দাবি, মাত্র তিন ঘণ্টায় একটি বিকাশ অ্যাকাউন্টে ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রদীপ হালদার (৩০), বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে এবং সমির চন্দ্র খরাতী (৪০), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার খরাতীর ছেলে।
এ ঘটনায় মঠবাড়িয়া থানার এসআই আবুল হাসান সিকদার বাদী হয়ে অনলাইন জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে অঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত একটি বিকাশ অফিসে অভিযান চালায় পুলিশ। সেখানে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার অভিযোগে সমির চন্দ্র খরাতীকে আটক করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে ১৭টি সিম কার্ড, দুটি ল্যাপটপ এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে সমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামে অভিযান চালিয়ে ভোররাতে বিকাশ ম্যানেজার প্রদীপ হালদারকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, জব্দ করা আলামত ও আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দুপচাঁচিয়ায় রকি বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান এক লাখ টাকা জরিমানা

21 September 2026

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত-৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

৩-ঘণ্টায় কোটি টাকার লেনদেন

অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার-২

সর্বশেষ পরিমার্জন : ১২:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬