ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
অপহরণপূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র্যাব-৮ এর অভিযানে গ্রেফতার

হাসান মামুন
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৪৭ বার পঠিত

পিরোজপুর অফিস :: অপহরণপূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফেরদৌস শেখকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৮, সিপিএসসি বরিশালের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে র্যাব-১০ এর সহায়তায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া বালিকা বিদ্যালয় সড়ক এলাকা থেকে তাকে আটক করে। র্যাব জানায়, ২০১৯ সালে পিরোজপুরের নাজিরপুর থানায় দায়ের করা অপহরণ ও ধর্ষণের একটি মামলায় ফেরদৌস শেখ দোষী সাব্যস্ত হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে র্যাব কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেরদৌস শেখকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৮ সূত্র নিশ্চিত করেছে।
আরও পড়ুন:



















