ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় চিনিসহ আটক-২

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা ১৮৮ বস্তা ভারতীয় চিনিসহ দু”জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২০শে জানুয়ারি) রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাঁও যাত্রীছাউনির এলাকায় পাশে একটি মালবাহী ট্রাকের ভেতর থেকে ১২ লাখ টাকার এই চিনি জব্দ করা হয়। এ সময় ইয়াসিন আলী (২৫) ও রিফাত হাসান দিপু (২২) নামে দু”জনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযান পরিচালনা করেন ডিবি’র এসআই মাহমুদুর রহমান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সিলেট থেকে আগত একটি ট্রাক তল্লাশি করে ১৮৮ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। চিনি পাচারকারী চক্রটি সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে চিনি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির উপর পাথর সাজিয়ে চিনি পাচারের চেষ্টা করছিল বলেও জানান তিনি। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার জানান, দেশের চোরাচালান কারবারিদের দৌরাত্ম্যে এতটাই মাথা ছাড়া দিয়ে উঠেছে যে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের মাধ্যমে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:




















