ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
অবৈধভাবে ভারতে যাবার সময় কুলাউড়া সীমান্তে আটক-৭

তিমির বনিক, নিজস্ব (প্রতিনিধি)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ১৬০ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশচেষ্টার অভিযোগে শিশুসহ ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১১ই মার্চ) রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা শরীফপুর ইউনিয়নের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। আটককৃতরা হলেন- কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা সুদামা রবি দাস, বরমচাল ইউনিয়নের বাসিন্দা শ্রী রাম দাস কানু, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের বাসিন্দা একই পরিবারের বিনা কানু, তার শিশুকন্যা রিথিকা কানু, অনু কানু, তনু কানু ও তিন্নি কানু ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পালবাড়ি এলাকা দিয়ে মানবপাচারকারী আলাল মিয়া, আমির হামজা ও সানোয়ার হোসেন আটককৃত ৭ জনকে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করেন। তখন এদেরকে আটক করা হয়।
আরও পড়ুন:




















