ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

অবৈধভাবে সরকারি গাছ কাটা বন্ধ করলেন উপজেলা বন কর্মকর্তা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:   নোয়াখালীর চাটখিল পৌর যুবদল নেতার নেতৃত্বে অবৈধভাবে সরকারি গাছ কাটা বন্ধ করলেন উপজেলা বন কর্মকর্তা আকরাম হোসেন। গত শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী বেগ সড়কের (চাটখিল-খিলপাড়া সড়ক) চাটখিল পৌর শহরের আহমদ বেপারী বাড়ির সামনে রাস্তার পূর্ব পাশে সরকারি গাছ কাটতে শুরু করেন কয়েকজন শ্রমিক। গাছ কাটার বিষয়ে শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা জানান, পৌর যুবদল নেতা গিয়াস উদ্দিন সুমনের নির্দেশে তারা গাছ কাটছেন।
ঘটনার বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আকরাম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, পৌর যুবদলের সেক্রেটারি পরিচয় দিতে গিয়াস উদ্দিন সুমন নামের এক ব্যক্তি ইউএনও’র অনুমতিতে গাছ কাটছেন বলে তাঁকে ফোনে জানিয়েছেন। তবে, ইউএনও এমন কোনো অনুমতি দিতে পারেন না এবং দেননি জানিয়ে বলেন, গাছ কাটা বন্ধে তিনি ব্যবস্থা নিচ্ছেন। পরবর্তীতে উপজেলা বন কর্মকর্তার কঠোর নির্দেশনায় যুবদল নেতা গিয়াস উদ্দিন সুমন ও তার সহযোগী আবুল বাসার মন্টু এবং নুর হোসেন মানিক গাছ কাটা বন্ধ করে শ্রমিকদের সরিয়ে নেন।
উপজেলা বন কর্মকর্তা আকরাম হোসেন জানান, সড়কের পাশে সরকারি গাছ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্যা সৃষ্টি করলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান লিখিত আবেদন দিলে সরেজমিনে তদন্ত করে আমরা তদন্ত প্রতিবেদনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ জানাতে পারি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে গাছের ডালপালা কিংবা গাছ কাটা যাবে। এর বাইরে সরকারি গাছ কাটার কোনো সুযোগ নেই। তিনি, সরকারি সম্পদ রক্ষায় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

সাতকানিয়া-লোহাগাড়ার সড়কে অটোরিকশার বেপরোয়া গতি, আতঙ্কে যাত্রী-পথচারী

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ জনগণেরও সচেতন হওয়া উচিত, নজরুল ইসলাম মঞ্জু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

অবৈধভাবে সরকারি গাছ কাটা বন্ধ করলেন উপজেলা বন কর্মকর্তা

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬