ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

অসহায় পরিবারের বাড়ি দখল চেষ্টার অভিযোগ, থানায় মামলা

‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:   ‎কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মরহুম আবুল হাশেমের ছেলে আবুল খায়েরের বেশকিছু ফলজ ও বনজ গাছ কেটে অসহায় দরিদ্র পরিবারটির শেষ সম্বল বাড়ির জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের আজিম, আরিফ, নূর ইসলাম, আশ্রাফুল, বেলাল, সিরাজ-সহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে। শনিবার দুপুর ১২টার দিকে এ গাছকাটা ও বাড়ির জায়গা দখল চেষ্টার ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার বিকালে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আবুল খায়ের। অভিযোগ পেয়ে একই দিন রাতে নাঙ্গলকোট থানা পুলিশের এস আই নাসরুল্লাহ রুবেল সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
‎মামলার বাদী আবুল খায়ের বলেন, আমাদের গ্রামের আজিম, আরিফ, নূর ইসলাম, আশ্রাফুল, বেলাল, সিরাজ আমার বাড়ির জায়গাটুকু বহুদিন থেকে দখল করার চেষ্টা করে যাচ্ছে। আমি বাড়ীতে থাকি না, রাঙ্গামাটি জেলায় কাজ করি। বাড়ীতে আমার বোন থাকে, এই সুযোগে অভিযুক্তরা আমার বাড়ি দখল করার পায়তারা করে। সর্বশেষ শনিবার দুপুর ১২ টার দিকে বিবাদীগন ও অজ্ঞাত আরো ৭-৮জন লোক নিয়ে দলবদ্ধ হয়ে আমার জায়গার সকল ধরনের গাছপালা কেটে ফেলে এবং আমার জায়গার উপর দিয়ে বিবাদীগন চলাচলের রাস্তা করার চেষ্টা করে।
খবর পেয়ে বাড়িতে এসে আমি তাদের কাছে বিষয়টি জানতে চাইলে বিবাদীগন আমাকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মারধর করার চেষ্টা করে। এসময় তারা আমাকে মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।
‎‎গাছকাটা ও বাড়ির জমি দখলের ঘটনায় প্রধান  অভিযুক্ত আজিম বলেন, আমাদের পাড়ার মানুষের চলাচলের জন্য বর্তমানে যে রাস্তাটি আছে ওই রাস্তায় বৃষ্টি হলে পানি জমে চলাচলে অনুপযোগী হয়ে যায়, তাই আমরা এ রাস্তাটি করতে তাদের বাড়ির ২টি নারিকেল গাছ কেটেছি, বাকি যে গাছ গুলো কেটেছি ওই গুলো অন্য মালিকের। চলাচলের বর্তমান রাস্তা মেরামত না করে জোরপূর্বক অন্যের গাছ কেটে বাড়ির জায়গা দখল করে রাস্তা নির্মাণ করা কতটা যৌক্তিক জানতে চাইলে এ বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।
‎নাঙ্গলকোট থানা এস আই নাসরুল্লাহ রুবেল বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষকে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার পরামর্শ দিয়েছি, স্থানীয় ভাবে সমাধান না হলে আমার কাছে পুনরায় আসতে বলেছি।

Share this news as a Photo Card

14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

অসহায় পরিবারের বাড়ি দখল চেষ্টার অভিযোগ, থানায় মামলা

সর্বশেষ পরিমার্জন : ১২:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬