ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

অসহায় বোনের পাশে দাঁড়ালো বাংলাদেশ হিন্দুছাত্র জাগরণ মঞ্চ

আশীষ বিশ্বাস, জলঢাকা, নীলফামারী প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৬ বার পঠিত
আশীষ বিশ্বাস, জলঢাকা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম গ্রামের বাসিন্দা ব্রজ গোপাল শর্মা ও সরস্বতী শর্মার কন্যা পূর্ণিমা শর্মার বিয়েকে কেন্দ্র করে চরম আর্থিক সংকটে পড়েছিল পরিবারটি। দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্য দিয়ে চলা পরিবারটি আর্থিক অক্ষমতার কারণে বিয়ের আয়োজন করতে পারছিল না।
পরিস্থিতি জানাজানি হলে বিষয়টি বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চ নীলফামারী জেলা শাখার সভাপতি আশীষ বিশ্বাসকে অবহিত করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় কমিটিকে জানান। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মুখপাত্র জিতু কর্মকার, বিকাশ বাড়ৈ (তনু) ও দুলাল চন্দ্র শর্মার সার্বিক সহযোগিতায় দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় জেলা সভাপতি আশীষ বিশ্বাসের নেতৃত্বে সহ-সভাপতি বাঁধন বিশ্বাস ও কালিদাস চন্দ্র রায়, সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র শীল, সহ-সাধারণ সম্পাদক আশুতোষ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক অনিল চন্দ্র শর্মা, সহ-সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আর্থিক সহায়তায় অংশ নেন। এ ছাড়া দপ্তর সম্পাদক অনন্ত কুমার শর্মা, সদস্য সচিব রমনাথ চন্দ্র বাউরে, যুগ্ম সচিব যতীন্দ্রনাথ ঋষি, গজেন্দ্র নাথ শীল ও দয়াল চন্দ্র রায়ও অনুদান প্রদান করেন।
সংগৃহীত অনুদানের অর্থ পূর্ণিমা শর্মার বিয়ের দিন তার হাতে তুলে দেওয়া হয়।
এ সময় বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র জিতু কর্মকার বলেন, “মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। সমাজের কোনো মানুষ যেন অভাবের কারণে সম্মানহানি বা কষ্টের শিকার না হয়—সেটিই আমাদের লক্ষ্য।”
নীলফামারী জেলা সভাপতি আশীষ বিশ্বাস বলেন, “বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চ সবসময় অসহায় সনাতনী পরিবারগুলোর পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। একটি পরিবারকে সহযোগিতা করতে পারা আমাদের জন্য গর্বের।”
অসহায় বোনটির বিয়েতে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা ও আশীর্বাদ কামনা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অসহায় বোনের পাশে দাঁড়ালো বাংলাদেশ হিন্দুছাত্র জাগরণ মঞ্চ

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬