ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আইনকে উপেক্ষা করে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফিরোজ কবীর, তালা-পাটকেলঘাটা (সাতক্ষীরা)
- সর্বশেষ পরিমার্জন: ১২:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ৪০ বার পঠিত

পাটকেলঘাটায় আদালতের রায় অমান্য করে জমি জবর দখলের চেষ্টা, বাদি বাঁধা দিতে গেলে তাকে কুপিয়ে জখম অত:পর বাদীকে ফাঁসানোর জন্য মিথ্যা সংবাদ সম্মেলনের অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ এপ্রিল (শনিবার) বেলা দুইটার সময় পাটকেলঘাটা প্রেসক্লাবে হাজির হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন পুলিশ সদস্য মোহাম্মদ রাজিবুল ইসলাম। তার পিতা: মৃত শেখ সিরাজ উদ্দীন, সাং: বড় কাশিপুর, থানা: পাটকেলঘাটা, উপজেলা: তালা, জেলা: সাতক্ষীরা। রাজিবুল বর্তমানে খুলনা জেলায় পুলিশের সদস্য হিসেবে কর্মরত আছে। আট ভাইবোনের মধ্যে রাজিবুল ৭ নাম্বার ভাইদের মধ্যে ৩ নাম্বার ।তার পিতা ২০১৮ সালে ৯ই এপ্রিল মারা যাওয়ার পর তারা সকল ভাইবোন মিলে সম্পত্তি ভাগাভাগি করে বন্টন নামা দলিল করে। সে মতে তার প্রাপ্ত ফারাজী অংশ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। চাকুরীর সুবাদে তিনি এলাকার বাহিরে অবস্থান করাকালে তাহার ছোট ভাই মোঃ শরিফুল ইসলাম কাজু সহ গ্রামের কতিপয় দুষ্কৃতিকারী ভূমিদস্যুদের সহিত আর্থিক লেনদেন করে।
তাহার প্রাপ্ত তহসিল সম্পত্তি মৌজা: কাশিপুর, ডিপি খতিয়ান নং: ৮৬৩, সাবেক দাগ নং ১৬১৯ হাল দাগ নং ২৫০৩, সাবেক দাগ নং ১৭৫৮ হাল দাগ নং ২৮২৭, সাবেক দাগ নং ১৭৭৪ হাল দাগ নং ২৮০২, সাবেক দাগ নং ১৬২১ হাল দাগ নং ২৫০১, সাবেক দাগ নং ১৭৭৯ হাল দাগ নং ২৮৪৬ এর সম্পত্তি প্রতিবেশী হায়দার আলীর কাছে আড়াই লক্ষ টাকা বন্ধক দিলে আদালতের মাধ্যমে সাতক্ষীরা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতের মামলা নং ১৯২৮/২৪ ধারা ১৪৫ এর রায় মতে জমির উপর যায়। যাওয়ার পরে তাহার ছোট ভাই মোঃ শরিফুল ইসলাম সন্ত্রাসী পেটুয়া বাহিনী দিয়ে রাজিবুল কে কুপিয়ে জখম করে এবং তাকে ফাসানোর জন্য সরকারি চাকরিচ্যুতের হীন উদ্দেশ্যে জমির কাঁচা ধান কাটে। পরবর্তীতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মিথ্যা সংবাদ সম্মেলন করে। হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করে ঘটনার বর্ণনা করে পাটকেলঘাটা থানায় একটি মামলা রুজু করে যার নং: ৮/২০, তারিখ: ২২/০৩/২০২৫। আদালতের আদেশের কপি প্রেরণ করে সত্য প্রকাশ করার জন্য অনুরোধ করে। যাতে আদালতের আদেশমতে সম্পত্তি দখলে যেতে পারে এবং মিথ্যা ও হয়রানীমুলক ষড়যন্ত্র থেকে মুক্তি পেয়ে সুবিচার পেতে পারে সে বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করে।
আরও পড়ুন:

















