ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

আইনশৃংখলা বাহিনী’র যৌথ অভিযান:আটক-১২, অস্ত্র-গুলি উদ্ধার 

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ৪৭ বার পঠিত
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া, জাদিমুড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পে সমন্বিত বিশেষ অভিযানে সশস্ত্র ডাকাত, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও জুয়াড়ীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), এসময় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি।সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এপিবিএন, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন, র‍্যাব, বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।১৬ এপিবিএন’র অধিনায়ক (অ.ডিআইজি) কাউছার সিকদার বলেন,ক্যাম্প এলাকায় অপরাধ দমনে আমাদের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত আছে। সমন্বিত এই অভিযানে অস্ত্রধারী ডাকাত, সাজাপ্রাপ্ত পলাতক ও জুয়াড়ীদের আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান আরও জোরদার করা হবে।১৬ এপিবিএন’র পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বি-ব্লকের পাঁচ ট্যাংকি মোড় এলাকায় অভিযান চালিয়ে সশস্ত্র অবস্থায় থাকা তিন জন ডাকাত—মোহাম্মদ হাসান (২৫), নূর কালাম (২৬) ও আব্দুর রাজ্জাক (২৮)কে গ্রেপ্তার করা হয়।মোহাম্মদ হাসানের কোমর থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ১০/১২ জন সহযোগী নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ ছাড়া অভিযানের সময় টেকনাফ মডেল থানার মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইলিয়াস (৩২) কে তার শেড থেকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, জাদিমুড়া ক্যাম্পে অভিযান চালিয়ে চট্টগ্রাম বাকলিয়া থানার মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. রেজাউল করিম (৩১) কে গ্রেপ্তার করা হয়।একই ক্যাম্পে প্রকাশ্যে জুয়া খেলার সময় মো. রফিক (২৫) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হয় ৩ মাসের কারাদণ্ড।এছাড়াও লেদা ক্যাম্পে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬জনকে আটক করা হয়। তারা হলো, আব্দুল্লাহ ফাহাত (২৪), মো. সাবের (২৫), হামিদ হোসেন (৪৭), হামিদ হোসেন (৪২), মো. তাহের (২৩) ও আব্দুর রহমান (২৬)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে ১৬ এপিবিএন
জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাস দমনে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আইনশৃংখলা বাহিনী’র যৌথ অভিযান:আটক-১২, অস্ত্র-গুলি উদ্ধার 

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫