আগামী পাঁচ ছয় দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি, কিসের ইঙ্গিত দিলেন প্রেস সচিব!

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ৯৪ বার পঠিত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দেশের উল্লেখযোগ্য গণমাধ্যমের জ্যেষ্ঠ্য সাংবাদিকদের দেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সাক্ষাৎকারে কিছু তথ্য দিয়েছেন , এতে তিনি উল্লেখ করেছেন আগামী পাঁচ-ছয় দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি এরপর থেকে বিশ্লেষক মহলে উঠেছে উদ্বেগ উৎকণ্ঠা ও আলোচনার ঝড় এবং প্রেস সচিবের দেওয়া ইঙ্গিত পূর্ণ বক্তব্যর প্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন উল্লেখযোগ্য কয়েকটি দলের মধ্য চলছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের নানান জল্পনা কল্পনার দিকনির্দেশনার সমীকরণ ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টার প্রেস সচীব গণমাধ্যমকে বলেছেন পাঁচ ছয়টা দিনের মধ্যে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি এবং দেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয় দিন খুব হুঁশিয়ার।
সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দেওয়া এমন বক্তব্যকে ঘিরে ঝড় বইছে রাজনৈতিক অঙ্গনে, প্রশ্ন উঠেছে কি ঘটতে চলেছে এই চার-পাঁচ দিন, এই উত্তর খুঁজতে নানান সমীকরণ মিলাচ্ছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা আরো মন্তব্য করে বলেছেন এই বক্তব্য এসেছে এমন সময় যখন সামনে জাতীয় নির্বাচন রয়েছে নির্বাচনের সময়সূচি নিয়ে ও ব্যাপক আলোচনা আর ঠিক এমন পরিস্থিতিতে প্রেষ সচিবের এমন বক্তব্য নিয়ে নিঃসন্দেহে অনেক অজানা ইঙ্গিত বহন করে।
যদিও ৩১ জুলাই একই প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান নির্বাচন একদিনও পেছাবেনা। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না।
তবে এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গণমাধ্যমকে স্পষ্ট জানান যতদিন পর্যন্ত এদেশে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য সরকার না আসবে ফ্যাসিবাদী ষড়যন্ত্র ততদিন চলতেই থাকবে এ সময় তিনি আরো বলেন প্রেষ সচিব হয়তো সেই প্রেক্ষাপটের খুশিয়াল কথা বলেছেন। পাশাপাশি জামায়াত ইসলামী ডাক্তার হামিদুর রহমান আজাদ বলেন জুলাই বিপ্লব নিয়ে যে আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাকে বানচাল করতে কেউ কেউ ওৎ পেতে আছে আর এতে নির্বাচন আইন-শৃঙ্খলা সবই হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহী বলেন সংস্কার প্রক্রিয়ার এক বছরের ফলাফল কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে।
বহুল প্রতীক্ষিত জুলাই সনদ ও ঘোষণা পত্র অচিরেই সামনে আসছে এসব নিয়েই এই সময়টি অতি গুরুত্বপূর্ণ। তবে প্রধান উপদেষ্টার প্রেশ সচিবের বক্তব্যর মাধ্যমে যে অশনি সংকেতের প্রকাশ পেয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মাঝে চলছে আতঙ্ক ও নানান জল্পনা কল্পনা এবং কেউ কেউ বলছে আসলে দেশে কি নতুন করে কোন অশান্তির পুনরাবৃত্তি ঘটবে, খুন হত্যা তো নিত্যদিন হচ্ছেই চাঁদাবাজি লুটপাট অব্যাহত রয়েছে সবকিছু মিলে এই মুহূর্তে এ ধরনের বক্তব্য কি ইঙ্গিত বহন করছে তা সাধারণ জনগণের মাঝে নানান প্রশ্ন।





















