ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬

টঙ্গীতে আধিপত্য বিস্তারে জের একজনের হাতের আঙুল কেটে নিলো প্রতিপক্ষ,আহত-১১

মৃণাল চৌধুরী সৈকত :
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৪৫ বার পঠিত

টঙ্গীতে আধিপত্য বিস্তারে জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের সময় একজনের হাতের চার আঙুল বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় উভয় পক্ষের  ১১ কিশোর আহত হয়েছে।
জানা যায়, টঙ্গী বাজার এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজনের হাতের ৪ আঙুল বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। আহত ১১ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। টঙ্গী বাজার তিনতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে তাসফিনের (১৯) বাম হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তাসফিন (১৯), আবির (১৯) ও সিয়াম (১৮) গুরুতর আহত হয়। দেশীয় অস্ত্রের আঘাতে তাসফিনের বাম হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনার জেরে ডিসকো রাহাত ও সবুজের নেতৃত্বে একটি গ্রুপ বিরোধী পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে সুমন (২০), শাওন (২২) ও সিয়াম (১৫) নামে আরও তিনজন আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেস্টা চলছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

টঙ্গীতে আধিপত্য বিস্তারে জের একজনের হাতের আঙুল কেটে নিলো প্রতিপক্ষ,আহত-১১

সর্বশেষ পরিমার্জন: ০৩:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫