ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
আটোয়ারীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী

উত্তম কুমার, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ৫০ বার পঠিত

জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন ? প্রাথমিক শিক্ষা উপদেষ্টা জবাব চাই, বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার-ফেষ্টুন নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মূলত: সরকারীভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেনে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহন করতে না দেয়ার প্রতিবাদে উক্ত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন উপজেলার ২৪টি কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে স্থানীয় সকল কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদ্বয় প্রথমে সমবেত হন। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও আটোয়ারী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ নাজিরুল ইসলামের সভাপতিত্বে আটোয়ারী-রুহিয়া সড়কে প্রখর রৌদ্রে দাড়িয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদ্বয় উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করেন। তোড়িয়া সীমান্ত কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মূল শ্লোগানের ওপর গুরুত্বারোপ করে।
এসময় বক্তব্য রাখেন আটোয়ারী মিলেনিয়াম স্টারস স্কুলের অধ্যক্ষ আলহাজ¦ মোঃ রমজান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ¦ মোঃ এমদাদুল হক, আটোয়ারী আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রুমী আক্তার চৌধুরী ও আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন প্রমূখ।
বিক্ষোভ ও মানববন্ধন শেষে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের হাতে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।
আরও পড়ুন:



















