ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

আদমদীঘিতে মূর্তিটি সোনার বলে বিক্রির সময় দুই নারীসহ চার প্রতারক গ্রেফতার

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে পিতলের তৈরী একটি গণেশ মূর্তি সোনার তৈরি হিসেবে বিক্রয়ের সময় নারীসহ চার প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাতে আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের জনৈক আব্দুল মজিদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে মূর্তিটি উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা প্রতারকরা হলো, দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪৫), তার সহোদর ভাই শহিদুল ইসলাম (৪৮), শহিদুল ইসলামের স্ত্রী খুশি আক্তার (৩২) ও আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৮),।
আদমদীঘি পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার রাত ৯ টার সময় উপজেলার ছাট আখিড়া গ্রামের আব্দুল মজিদের বাড়িতে একটি মূর্তি প্রতারক চক্র পিতলের গণেশ মূর্তি সোনার মূর্তি বলে বিক্রির প্রস্ততি চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি পিতলের তৈরি দ্বি-খন্ডিত গণেশ মূর্তি যার গায়ে স্বর্ণের প্রলেপ সাদৃশ্য আবরণকৃত আনুমানিক দেড় কেজি ওজনের মূর্তি উদ্ধার করা হয়। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের বুধবার ১৬ সেপ্টেম্বর বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর

16 September 2026

গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

আদমদীঘিতে মূর্তিটি সোনার বলে বিক্রির সময় দুই নারীসহ চার প্রতারক গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ১২:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬