ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত

হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ২৮ বার পঠিত

হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া): বগুড়ার সোনাতলা উপজেলার চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিতে এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় গতকাল রবিবার বিকেলে উপজেলার পোড়াপাইকর গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ শাখার উপ-পরিচালক এখলাস হোসেন, এছাড়া কৃষি সম্প্রসারণ অফিসার মোরসালিন হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিপন আহম্মেদ ও উৎপল সরকার এবং স্থানীয় সফল চাষী আব্দুল আলীমসহ এলাকার বিপুল সংখ্যক কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে চরাঞ্চলের উপযোগী আধুনিক চাষাবাদ পদ্ধতি, পোকা-মাকড় দমন এবং উন্নত ফলন নিশ্চিত করার বিষয়ে কৃষকদের হাতে-কলমে ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রদর্শিত ফসলের মান দেখে স্থানীয় কৃষকরা আধুনিক এই প্রকল্পের প্রতি ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।


















