ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
আরাফ ট্রেডার্স শোরুম থেকে চোরচক্র সদস্যকে আটক করেছে র্যাব

রাজু আহমেদ, রাজবাড়ী :
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৫০ বার পঠিত

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকায় মোবাইল দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনায় চুরিকৃত তিনটি মোবাইল ফোনসহ আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্য অনিক হোসেন (২৩) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন পূর্ব গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনিক রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের লিটন খানের ছেলে।
এ বিষয়, র্যাব জানায়, গত ১৮ অক্টোবর রাত আড়াইটার দিকে রাজবাড়ীর খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকার,মেসার্স আরাফ ট্রেডার্স নামের মোবাইল শোরুমের টিনের চাল কেটে ১৭টি মোবাইল ফোন ও ৪টি এয়ারপড চুরি হয়। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের পর র্যাব-১০ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে তিনটি চুরিকৃত মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক স্বীকার করেছে, সে আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্য।
এ বিষয়,র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


















