ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আরিফুল ইসলাম রোমানের উদ্যোগে পুলিশ লাইনের ময়লার স্তুপ অপসারণ

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১১:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ৬০ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ী পৌরসভার নাগরিক হিসেবে সচেতনতার জায়গা থেকে সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্দ্যোগে পৌরসভার সহযোগিতায় ময়লা-আবর্জনা ও ড্রেন পরিস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
বুধবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহরের রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক সংলগ্ন পুলিশ লাইনস এলাকার স্তুপ করে রাখা ময়লার ভাগার পরিস্কার শুরু করেন কর্মীরা।
বর্তমানে রাজবাড়ী পৌরসভার বিভিন্নস্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় তৈরি হয়েছে ময়লার স্তুপ। ফলে দূর্গন্ধ ছড়িয়ে যেমন দুষিত হচ্ছে পরিবেশ, তেমনি বেড়েছে মশা-মাছির উপদ্রব। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পরিস্কার শুরু করেন কর্মীরা।
এসময় পথচারী, সাধারন মানুষসহ পৌর বাসীন্দারা এই পরিস্কার কার্যক্রমকে স্বাগত জানান।
তারা বলেন, রাজবাড়ী পৌরসভার একটি গুরুত্বপূর্ণ এলাকা পুলিশ লাইনস। পাশাপাশি এখানে মুরগি ফার্ম নতুন বাজারসহ দুইটি স্কুল ও জনবসতী রয়েছে। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই পুলিশ লাইনস গেটের উল্টো দিক মহাসড়কের পাশে দীর্ঘ দিন ধরে ফেলা হয় ময়লা-আবর্জনা। যার দূর্গন্ধে এখান দিয়ে যাওয়া যায় না এবং ময়লা-আবর্জনার কারণে বেড়ে গেছে মশা-মাছির উপদ্রব। তাছাড়া এই খালের পাশেই শিশু বাচ্চাদের কিন্ডার গার্ডেন এবং একটু দুরে পুলিশ লাইনস স্কুল। ময়লার দূর্গন্ধে বাচ্চাসহ সকলের নানা অসুখ-বিসুখ হচ্ছে। কিন্তু এই দিকে পৌর কর্তৃপক্ষের খেয়াল নাই। তবে দীর্ঘ দিন পর হলেও ছাত্রদল নেতা রোমানের উদ্দ্যোগে ময়লা পরিস্কার শুরু হয়েছে। যা সত্যিই প্রশংসনীয়। রোমান যে উদ্দেশ্যেই এই ময়লা-আবর্জনা ও ড্রেন পরিস্কার কার্যক্রম শুরু করুক না কেন তার উদ্দেশ্য ভাল। এভাবে সবাই সচেতন হলে পৌরসভার অবস্থা এমন থাকতো না। তার পাশে থেকে সবার সহযোগিতা করা উচিত।
উদ্দ্যোক্তা রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, ‘রাজবাড়ী পৌরসভার একজন নাগরিক হিসেবে এখানকার দূর্দশা ও সমস্যা দেখলে আমাকে ভাবায়। সেই দ্বায়বদ্ধতার জায়গা থেকে পৌরসভার ময়লা-আবর্জনা ও ড্রেন পরিস্কার কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে ৬ নম্বর ওয়ার্ডের ড্রেন পরিস্কারের কাজ প্রায় শেষের দিকে। আজ জনগুরুত্বপূর্ণ পুলিশ লাইনস এলাকার ময়লা পরিস্কারের কাজ করছি। বড় বাজারের মুরগি বাজার, হাসপাতাল সড়কের ড্রেন সমস্যার অভিযোগ পেয়েছি। পর্যায়ক্রমে সীমাবদ্ধতার মধ্যে থেকে পৌর এলাকার সমস্যা সমাধানে কাজ করে যাবো। এসব কাজ করতে গিয়ে পৌরসভার সচিব, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্নস্থান ঘুরেছি। সবশেষ আজ তাদের নিয়ে ময়লার ভাগার পরিস্কার শুরু করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘এই ময়লা-আবর্জনার কারণে পৌর এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়েছে। দ্রুত ব্যাক্তিগতভাবে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচি শুরু করবো এবং পৌরবাসীর দূর্ভোগ লাঘবের চেষ্টা করবো।






















