ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আশুলিয়ায় চলন্ত বাসে আগুন,কোন হতাহত হয়নি

আকতার হোসেন, সাভার ( ঢাকা )
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ৫৫ বার পঠিত

সাভারের আশুলিয়ায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও পুড়ে গেছে যাত্রীদের ব্যাগ ও বিভিন্ন জিনিসপত্র।
শনিবার (০৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুরের কাশিমপুর থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, রাতে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস যাত্রী নিয়ে রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল এলাকায় পৌঁছলে বাসের জ্বালানি তেলের ট্যাংকের কাছাকাছি শর্ট সার্কিট হয়ে বাসে আগুন লেগে যায়। বাসের চালক কৌশলে বাস সাইড করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ বলেন, রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ওভারহিটেড হয়ে বাসের ইঞ্জিনে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। পরে সেখান থেকে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনে বাসের যাত্রীর কোনো ক্ষতি হয়নি। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এঘটনায় যাত্রীদের ব্যাগ ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।
আরও পড়ুন:

















