ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
নেত্রকোনা
আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে ভ্রাম্যমান ট্রাকে টিসিবির বিক্রয় কার্যক্রম উদ্বোধন

মিনারুল ইসলাম, নেত্রকোনা
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১০ বার পঠিত

মিনারুল ইসলাম, নেত্রকোনা: সোমবার আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নেত্রকোনার প্রাণকেন্দ্র ঐতিহাসিক মোক্তার পাড়া মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান ট্রাকে টিসিবির বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত কার্যক্রম শুভ উদ্বোধন করেন, নেত্রকোনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব খন্দকার মুশফিকুর রহমান।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক,নেত্রকোনা।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয় মূল্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের জন্য, টিসিবি কার্যক্রম অনেক স্বস্তি এনে দেয়। এর পণ্য কার্যক্রম শুধু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এটি দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক স্বস্তি, নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। মানুষের কষ্ট লাগব ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে, টিসিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
দেশের সাধারণ মানুষের খাদ্য সহায়তা ও বাজার নিয়ন্ত্রণে টিসিবির অবদান সত্যিই প্রশংসার দাবিদার।




















