ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
পিরোজপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০১:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৪ বার পঠিত

পিরোজপুর অফিস:: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা অপমান, হয়রানি ও সম্মানহানির প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখা। সোমবার (১১ মে) সকালে পিরোজপুর সদর হাসপাতালের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ওষুধ সম্পর্কিত তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়া এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের ভূমিকা রয়েছে। কিন্তু বিভিন্ন সময় তাদের অপমান, হয়রানি ও লাঞ্ছনার শিকার হতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা আরও বলেন, একজন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জনের পর এই পেশায় যুক্ত হতে হয়। অন্যান্য পেশায় নির্দিষ্ট কর্মঘণ্টা থাকলেও এ পেশায় কর্মঘণ্টার নির্দিষ্ট সীমা নেই। মালিকপক্ষের চাপের কারণে দিন-রাত বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে হয় বলেও তারা অভিযোগ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ অবস্থার পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ পারভেজ মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন এবং ম্যানেজার ফোরামের নেতা আলামিন খান জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন:




















