ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ডিবি পরিচয়ে জিরা লুট
দেবিদ্বারে ডাকাত চক্রের ৩-সদস্য আটক

সিনিয়র স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ০ বার পঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ডিবি পুলিশের পরিচয়ে জিরা লুট করে পালানোর সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে লুট হওয়া ৫২০ কেজি জিরার পুরো চালান উদ্ধার করা হয়।
শনিবার (৯ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশ পুলিশ এর দেবিদ্বার থানা পুলিশ তিন ডাকাতকে আটক করে। আটককৃতরা হলেন দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (২৮), রুহুল আমীনের ছেলে মো. মাসুক ওরফে মনা (২৬) এবং খলিলপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো. জুয়েল (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার পানুয়ারপুল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সিলেট থেকে নোয়াখালীগামী “লাল সবুজ” পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে ১৪ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল বাসটির গতিরোধ করে।
সাদা পোশাকে থাকা চক্রের সদস্যরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাসে ওঠে। এ সময় তারা ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করে বাসে মাদক রয়েছে দাবি করে তল্লাশির নামে যাত্রীদের আতঙ্কিত করে তোলে। পরে বাসে থাকা ৩০ কেজি ওজনের ১৪টি জিরার বস্তা জব্দের কথা বলে নিয়ে যায়। বাধা দিতে গেলে বাসের স্টাফ ও কয়েকজন যাত্রীকে মারধরের অভিযোগও ওঠে।
এ ঘটনায় নোয়াখালীর সুধারাম উপজেলার মুছাপুর গ্রামের ব্যবসায়ী মো. মাহমুদুল হাসান দেবিদ্বার থানা এ লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। পরে আটক তিনজনের দেওয়া তথ্যে নবীনগর উপজেলার ভোলাচং বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে উদ্ধার করা হয় ১৪ বস্তা জিরা।
ব্যবসায়ী মাহমুদুল হাসান জানান, ডাকাতি হওয়া জিরার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় আটক তিনজনসহ অজ্ঞাত আরও ১২ থেকে ১৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিলেটের আম্বরখানা এলাকার “সিলেট বাজার” এর মালিক মো. জাকির হোসেন বলেন, পরিবহনের মাধ্যমে পাঠানো ১৪ বস্তা জিরার মোট ওজন ছিল ৫২০ কেজি। পুরো চালান উদ্ধার হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ঈমাম হোসেন জানান, আটক চক্রটি দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
এদিকে, দেবিদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন জানিয়েছেন, জিরা লুটের ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
আরও পড়ুন:
সিনিয়র স্টাফ রিপোর্টার


















