হালুয়াঘাটে ঐতিহাসিক কাঁমাক্ষা মাতা মন্দিরে বার্ষিক বড় পূজা ও মেলা

- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ৬ বার পঠিত

সমীর সরকার, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা হালুয়াঘাট উপজেলার মুজাখানি গ্রামে প্রতিষ্ঠিত শত বৎসরের পুরন ঐতিহাসিক শ্রী শ্রী কাঁমাক্ষা মাতা মন্দিররে প্রতি বৎসরের ন্যায় বৈশাখ মাসের শেষ শনিবারে লক্ষাধীক ভক্তের আগমনে বড় পূজা ও মেলা অনুষ্ঠিত হয়।
এখানে প্রতি বৎসর সারা বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ভক্তের আগমন ঘটে।
কথিত আছে যে এখানে এক নিয়তে বিস্বাস করে মা কাঁমাক্ষার কাছে যে যা চায় মা তার মন বাসনা পূর্ণ করে থাকেন। এই বিস্বাস নিয়ে ভক্তরা বিভিন্ন ধরনের মানত করে ফল লাভ করে থাকে। এ বৎসরও তার ব্যতিক্রম হয়নি। ভক্তরা তাদের মানত পাঠা, কবুতর, হাঁস ফলমুল নিয়ে সকাল থেকে মার কাছে এসে উপস্থিত হয়।
বার্ষিক বড় পূজা ও মেলা উপলক্ষে মন্দিরের আশপাশে বিভিন্ন দোকান পাট বসে, একদিনের এই পূজা ও মেলাকে ঘিরে এলাকায় একটি উৎসব মুখের পরিবেশ সৃষ্টি হয়, কমিটির পক্ষ থেকে পূজা উপস্থিত সকল ভক্তদের জন্য প্রসাদ বিতরন করা হয়। এবারের পূজায় উপস্থিত ছিলেন
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার (প্রতিমন্ত্রী পদ মর্যাদায়,) জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল, নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ,সহকারী কমিশনার ভূমি জাকিয়া সুলতানা, ট্রাষ্টি মন্টি সরকার, সাবেক অতিরিক্ত সচিব রেভা সাহা,অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম, বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, যুগ্ম আহবায়ক সামছুল আলম সামস্, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ভারপ্রাপ্ত মিলন কান্তি সরকার,আসাদু জামান,পুজা উদযাপন কমিটির সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ সাহা, উপদেষ্টা অধ্যাপক জয়দেব দত্ত,নরেশ চন্দ্র সরকার, সিতেষ সাহা,সদস্য সঞ্জয় সরকার, স্বপন ধর, অশোক সরকার অপু, প্রভাকর সরকার, সুবির সরকার, চন্দন ঘোষ, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সুন্দর ও সুষ্ঠু ভাবে পুজা অর্চনা মেলা শেঢ হওয়ায় পুজা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


















