ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬

ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তার বক্তব্যের প্রতিবাদে সোনাতলায় মানববন্ধন

হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ৬ বার পঠিত

oppo_2

হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া):    ঢাকা মেডিকেল কলেজের এক প্রশাসনিক কর্মকর্তার বক্তব্যে ফারিয়া সদস্যদের “দালাল” আখ্যায়িত করার প্রতিবাদে বগুড়ার সোনাতলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলার সোনালী ব্যাংক মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে সোনাতলা ফারিয়া শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফারিয়া সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সেবা দিয়ে আসছেন। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্মকর্তার এমন মন্তব্যে সারা দেশের ফারিয়া সদস্যদের সম্মান ক্ষুণ্ন হয়েছে। অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার ও সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা ফারিয়া শাখার সভাপতি মো. রুহুল আমিন রঞ্জু। এসময় উপস্থিত ছিলেন শাখার সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, প্রচার সম্পাদক মো. দুলাল মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে বক্তারা তাদের ৬ দফা দাবি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তার বক্তব্যের প্রতিবাদে সোনাতলায় মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬