ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কাউখালীতে মানববন্ধন

- সর্বশেষ পরিমার্জন: ১১:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ৫৯ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান এর স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ইউপি সদস্য ও ভুক্তভোগী জনগণ। বৃহস্পতিবার সকালে শিয়ালকাঠী চৌরাস্তায় ইউপি সদস্যরাসহ এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন কমসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, শাহীন আকন, নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, যুবদল নেতা নজরুল ইসলাম পনু, নির্যাতিত মোসলেম আলী মোল্লা, মাইনুল ইসলাম চুন্নু, পারভীন বেগম প্রমূখ। ইউপি সদস্য মেহেদী হাসান শাহীন বলেন, পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান অত্র ইউনিয়নের নিবার্চিত ইউপি সদস্য মামুন ও বাচ্চু হত্যা মামলার আসামী। স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করে ভিজিডি কার্ড ও অন্যান্য সেবা গ্রহণকারী অসহায় গরীব জনসাধারন এর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ভূক্তভোগী নজরুল ইসলাম পনু বলেন, এই ইউনিয়নের থাকলে হইলে আমার কথামতো চলতে হবে নইলে তোকে শেষ করে ফেলবো, পারভীন বেগম বলেন ভিজিডি কার্ড নিতে গেলে সে বড় অংকের টাকা দাবী করে। বক্তারা আরো বলেন, চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানকে দ্রæত অপসারন না করা হলে রাস্তা অবরোধ, আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।




















