ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
‘ইউরো কোচ’পরিবহনের বক্সে ৯০ হাজার ইয়াবা,সহকারী চালক আটক !

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৪৯ বার পঠিত

কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।শুক্রবার(২৮ নভেম্বর) রাতে রামু রাবারবাগান এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানিয়েছেন।তিনি জানান, ২৮ নভেম্বর রাত ১১ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় “ইউরো কোচ”নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়। এসময় বাসের সহকারী চালক আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক আবু বক্কর সিদ্দিক স্বীকার করেন যে, তার হেফাজতে মাদকদ্রব্য রয়েছে। তার স্বীকারোক্তি মতে বাসটির লাগেজ বক্স তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক (২৭) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমত রামপুর এলাকার মৃত মোঃ মোদাচ্ছের হাওলাদারের পুত্র। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।


















