ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ইয়াবা ফেনসিডিল হেরোইন হাত বাড়ালেই মিলছে

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১২:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫২ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: গোটা দেশ জুড়ে মাদক ভয়ঙ্কর থাবা বিস্তার করেছে। শুধু রাজবাড়ীর শহর নয় প্রত্যন্ত গ্রামেও অবাধে চলছে মাদক ব্যবসা। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে সব ধরনের মাদক। ফোন করলেই বাসায় চলে আসছে এসব মরণ নেশা। মাদকদ্রব্যের ব্যবহার বৃদ্ধির সঙ্গে বেড়েছে প্রসারও। রাজবাড়ীতে বিভিন্ন প্রান্ত দিয়ে অবাধে আসছে মাদকদ্রব্য।
ঢাকা বিভাগের অন্যতম জেলা পদ্মা কন্যা রাজবাড়ী। এ জেলায় রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথ। রয়েছে দেশের বৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী।রয়েছে মাদকের আস্তানা পুড়াভিটা ।
নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই এখন সবচেয়ে লাভবান ব্যবসা। বিশেষ করে ফেনসিডিল ও ইয়াবা সহজলভ্য এবং বহনযোগ্য বলে এর বিস্তার
জেলাজুড়ে। সত্যি বলতে কি জেলার এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে মাদকের থাবা নেই।
এক অনুসন্ধানে দেখা গেছে, মাদকের সাথে অপরাধ ও অপরাধীদের একটি ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। মাদক ক্রয়ের জন্য মাদকাসক্তরা যে কোনো ঘৃণিত কাজের সঙ্গে জড়িয়ে পড়ে। ক্ষুদ্র অপরাধ থেকে শুরু করে ক্রাইম পর্যন্ত করে ফেলে। ছিনতাই, চুরি, ডাকাতি লুণ্ঠন, রাহাজানি, ধর্ষণ হত্যা, পতিতাবৃত্তি, অপরহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ইত্যাদি জগণ্য অপকর্ম সংঘটিত হচ্ছে এ জেলায় মাদকের দ্বারা। এমনও দেখা গেছে পরিবারের একজন মাদক সেবার কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে।
মাদকের কারণে তরুণ সমাজ ভয়াবহভাবে ধ্বংস হচ্ছে। প্রতিদিন মাদক-সম্পর্কিত অপরাধ, খুন, ধর্ষণ, চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অথচ বড় মাদক গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে। চলছে লোক দেখানো অভিযান আর দায়সারা কর্মকাণ্ড।
প্রতিবছরই রাজবাড়ীতে ঘটছে ভয়াবহ সব হত্যাকাণ্ড। এছাড়া নানা এলাকায় প্রতিনিয়ত ইয়াবা, হেরোইনসহ গ্রেপ্তারের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু মূল অপরাধীরা ধরা পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
বিশেষ করে রাজবাড়ীর ৫ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিকে মাদকের অন্যতম ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এখান থেকে মাদক ছড়িয়ে পড়ছে দুর্গম চরাঞ্চল থেকে শুরু করে জেলার প্রত্যন্ত এলাকায়। পোড়াভিটা, লোকোসেড,খানখানাপুর, পাচুঁরিয়া,মেছো ঘাটা, বসন্তপুর বাগমারা,কালুখালি, পাংশা বালিয়াকান্দি সহ বহু এলাকায় মাদকের ভয়াবহতা বাড়ছে।
জনগণ আজ অসহায়। প্রশাসন দায়সারা অভিযান চালিয়ে দায় মেটাচ্ছে, কিন্তু মাদকের গডফাদারদের কিছু হচ্ছে না। এভাবে চলতে থাকলে আগামী দিনে রাজবাড়ী আরও বিপর্যস্ত হয়ে পড়বে। ”
এ বিষয়ে, রাজবাড়ী সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, মাদক কারবারীদের কে ধরতে বিভিন্ন গোয়েন্দা নিয়োগ করেছি। মাদক সংক্রান্ত কোনো অভিযোগ পেলে আমি নিজেসহ এবং অন্যান্য অফিসারদেরকে নিয়ে মাদক কারবারিদেরকে গ্রেফতার করি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করি।
রাজবাড়ী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, আমরা রাজবাড়ীতে মাদকের রেট জোন হিসাবে চিহ্নিত করেছি গোয়ালন্দ উপজেলার পুড়াভিটা, সদর উপজেলার লোকশেড, মেছোঘাটা, বালিয়াকান্দি উপজেলার জামালপুর, খানখানাপুর, পাংশা, কালুখালির বিভিন্ন এলাকা। গত বছরে আমরা ৮৯৮ টা মাদকবিরোধী অভিযান করেছি। ২৪৮ টি মাদক মামলা দায়ের করেছি। আলামত হিসাবে হেরোইন, গাজা, ফেনসিডিল, মদ, ইয়াবা, নগদ টাকা মোবাইল সেট উদ্ধার করেছি । মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক কারবারিদের কাউকে ছাড় দেয়া হবে না।



















