ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইরানে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

‎আরিফুল ইসলাম, জয়পুরহাট
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৩৫ বার পঠিত

আরিফুল ইসলাম, জয়পুরহাট: ‎ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। “যুদ্ধ নয়, শান্তি চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার তিনমাথা মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বদরুদ্দোজ্জাহ সবুজ। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
‎মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না; বরং এতে বিশ্বব্যাপী অস্থিরতা, মানবিক বিপর্যয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধ ও আগ্রাসনের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানান তারা।
‎বক্তারা আরও বলেন, বিশ্বে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
‎‎মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্ধনের পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আনিছুর রহমান আনিস, সরাইল আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, উপজেলা ফ্যাসিলিটেটর (বন্ধন) বিপ্লব হোসেন, পাঁচবিবি পৌর থিয়েটারের সাধারণ সম্পাদক তাইজুল ইসলামসহ পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইরানে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬