ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উলিপুরে তৌহীদি জনতার বিক্ষোভ মিছিল

মোঃ শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ৮৯ বার পঠিত

ফিলিস্তিনের গাজা ও রাফাহতে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজারো নিরপরাধ মুসলমান শহীদ হওয়ার প্রতিবাদে উলিপুর পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৌহিদী জনতার আয়োজনে সোমবার (৭ এপ্রিল) দুপুর দুই ঘটিকায় এই বিক্ষোভ মিছিলে হাজারধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর শহরের মসজিদুল হুদার সামন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার মসজিদুল হুদার সামনে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়। শান্তিপূর্ণ এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। বক্তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান, অবিলম্বে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে।
তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তৌহীদি জনতার পক্ষ থেকে জানানো হয়, এই বর্বরতার প্রতিবাদে ভবিষ্যতেও আরও জোরালো কর্মসূচি পালন করা হবে, যাতে বিশ্ববাসীর সামনে এই অবিচারের চিত্র তুলে ধরা যায়। সমাবেশে বক্তব্য রাখেন, মসজিদুল হুদার ইমাম মাওলানা আনছার আলী, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক আব্দুল জলিল সরকার, মাওলানা আতাউর রহমান, শাহী মসজিদের ইমাম জিয়াউল ইসলাম সহ প্রমুখ। সমাবেশে বক্তাগণ ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলী সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান এবং গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান করেন।
আরও পড়ুন:




















