ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ইসলামপুরে পরিত্যক্ত বসতবাড়ি থেকে অটল নামে ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ৪৮ বার পঠিত

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় একটি পরিত্যক্ত ভাড়াবাড়ি থেকে মাসুদুল হাসান অটল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত অটল মিয়া ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আতিকুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে অটল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, মৃত ব্যক্তি একটি চিরকুট লিখে গেছেন, যা আত্মহত্যার প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:






















