ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

আব্দুল আওয়াল, জামালপুর জেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ৫৯ বার পঠিত

আব্দুল আওয়াল, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে কথিত মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে গত ২২ মার্চ দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী বর্তমান বাজারে জ্বালানি তেল সংক্রান্ত বিষয় এবং নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে মিলিত হন। বৈঠকটি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক সামিউল হকের বাসায় অনুষ্ঠিত হয় বলে দাবি করা হয়।
তিনি আরও বলেন, সামিউল হক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ব্যবহার করে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং উচ্চমূল্যে গোপনে বিক্রির মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।
বক্তব্যে উল্লেখ করা হয়, স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ ও সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
এছাড়া, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামিউল হককে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমতসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


















