ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয়–জেলা কমিটির মতবিনিময়

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৩ বার পঠিত

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রংপুর জেলা কমিটির সাথে কেন্দ্রীয় পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, রংপুর জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় মহাসচিব, জননেতা শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ছাত্র বিষয়ক সচিব, জননেতা শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ নিজাম উদ্দিন নোমানি।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ আতিকুল হক আনাস (আল হাসানী), সংসদ সদস্য প্রার্থী, রংপুর–০১ আসন এবং সাংগঠনিক সচিব, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, রংপুর বিভাগ। জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী এবং দায়িত্বশীলরা সভায় অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান প্রেক্ষাপট, সংগঠনের আদর্শ ও কার্যক্রম তুলে ধরেন। তারা ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বক্তারা বলেন, সংগঠনের দাওয়াত দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা আগামী নির্বাচনে চেয়ার ও মোমবাতি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয়–জেলা কমিটির মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন: ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬