ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ১৩ মে ২০২৬
তাজা খবর
সোনাতলা পৌরসভায় রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু প্রযুক্তির উৎকর্ষ বনাম বাকস্বাধীনতা—একটি গণতান্ত্রিক ভারসাম্য ঝালকাঠিতে হাম-রুবেলার আতঙ্ক: সদর হাসপাতালে ৭৩ জনের চিকিৎসা, ৮ জন ভর্তি খালের উপর মক্তব-টয়লেট-সেফটি ট্যাংকি নির্মাণের অভিযোগ নাব্যতা হারিয়ে ফসল ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা রোদ-বৃষ্টিতে ভোগান্তি, ছাউনিবিহীন জবির ২য় ক্যাফেটেরিয়া ঈদ উপলক্ষে বাঙ্গাবাড়ীতে ৩ হাজার ৫৯৯ পরিবার পেল বিজিএফের চাল নড়াইলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন উদ্বোধন বাশারিয়া দরবার শরীফে ৫ দিনব্যাপী উরশ মাহফিল সম্পন্ন সিরাজগঞ্জে পৌর মহাশ্মশানে দুই শতাধিক সুপারি গাছ রোপণ করলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশন আজ থেকে সরাসরি মামলা

ঈদ উপলক্ষে বাঙ্গাবাড়ীতে ৩ হাজার ৫৯৯ পরিবার পেল বিজিএফের চাল

সাখাওয়াত হোসাইন, গোমস্তাপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১৬ বার পঠিত

সাখাওয়াত হোসাইন, গোমস্তাপুর:   চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ২নং বাঙ্গাবাড়ী ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সরকারের বিশেষ বরাদ্দ থেকে ইউনিয়নের ৩ হাজার ৫৯৯টি পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ২ নং বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শারিকুল ইসলাম সাদ্দাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চেয়ারম্যান শারিকুল ইসলাম সাদ্দাম বলেন, “ঈদকে সামনে রেখে সরকারের মানবিক সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়েছে।”

উপকারভোগীরা বলেন, ঈদের আগে এ সহায়তা পেয়ে তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি এসেছে।

স্থানীয় প্রশাসন জানায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নেই বিজিএফের খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঈদ উপলক্ষে বাঙ্গাবাড়ীতে ৩ হাজার ৫৯৯ পরিবার পেল বিজিএফের চাল

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬