ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ১৩ মে ২০২৬
তাজা খবর
সোনাতলা পৌরসভায় রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু প্রযুক্তির উৎকর্ষ বনাম বাকস্বাধীনতা—একটি গণতান্ত্রিক ভারসাম্য ঝালকাঠিতে হাম-রুবেলার আতঙ্ক: সদর হাসপাতালে ৭৩ জনের চিকিৎসা, ৮ জন ভর্তি খালের উপর মক্তব-টয়লেট-সেফটি ট্যাংকি নির্মাণের অভিযোগ নাব্যতা হারিয়ে ফসল ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা রোদ-বৃষ্টিতে ভোগান্তি, ছাউনিবিহীন জবির ২য় ক্যাফেটেরিয়া ঈদ উপলক্ষে বাঙ্গাবাড়ীতে ৩ হাজার ৫৯৯ পরিবার পেল বিজিএফের চাল নড়াইলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন উদ্বোধন বাশারিয়া দরবার শরীফে ৫ দিনব্যাপী উরশ মাহফিল সম্পন্ন সিরাজগঞ্জে পৌর মহাশ্মশানে দুই শতাধিক সুপারি গাছ রোপণ করলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশন আজ থেকে সরাসরি মামলা

রোদ-বৃষ্টিতে ভোগান্তি, ছাউনিবিহীন জবির ২য় ক্যাফেটেরিয়া

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ২২ বার পঠিত

মাহফুজুর রহমান:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর দ্বিতীয় ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে ছাউনি না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। তীব্র রোদ কিংবা হঠাৎ বৃষ্টির সময় খাবার খেতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ার বসার জায়গার বড় একটি অংশ খোলা থাকায় দুপুরের রোদ সরাসরি এসে পড়ে। আবার বৃষ্টি শুরু হলে খাবার নিয়ে নিরাপদ জায়গা খুঁজতে ছোটাছুটি করতে হয়। এতে স্বাভাবিকভাবে খাবার গ্রহণ ব্যাহত হচ্ছে এবং অনেক সময় খাবার নষ্টও হয়ে যাচ্ছে।বিশেষ করে ক্লাসের ফাঁকে দ্রুত খাবার খেতে আসা শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়ছেন। অনেকেই জানান, বৃষ্টির সময় বসার জায়গা ভিজে যাওয়ায় দাঁড়িয়ে বা গাদাগাদি করে খাবার খেতে হয়। অন্যদিকে গরমের দিনে অতিরিক্ত রোদের কারণে ক্যাফেটেরিয়ায় বসে খাওয়া কষ্টকর হয়ে পড়ে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ রাকিব বলেন, “বৃষ্টির সময় খাবার নিয়ে খুব সমস্যায় পড়তে হয়। অনেক সময় ভিজে গিয়ে খাবার নষ্ট হয়ে যায়। এটা দ্রুত সমাধান হওয়া উচিত।”
একাধিক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম ব্যবহৃত এই ক্যাফেটেরিয়ায় এখনো স্থায়ী ছাউনি না থাকা দুঃখজনক। শিক্ষার্থীদের মৌলিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ছাউনি নির্মাণের দাবি জানান তারা।শিক্ষার্থীদের মতে, সামান্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সমস্যাটির সমাধান সম্ভব। তাই দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে দ্বিতীয় ক্যাফেটেরিয়ায় টেকসই ছাউনি স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রোদ-বৃষ্টিতে ভোগান্তি, ছাউনিবিহীন জবির ২য় ক্যাফেটেরিয়া

সর্বশেষ পরিমার্জন: ০৯:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬