ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৩ মে ২০২৬
তাজা খবর
সোনাতলা পৌরসভায় রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু
প্রযুক্তির উৎকর্ষ বনাম বাকস্বাধীনতা—একটি গণতান্ত্রিক ভারসাম্য
ঝালকাঠিতে হাম-রুবেলার আতঙ্ক: সদর হাসপাতালে ৭৩ জনের চিকিৎসা, ৮ জন ভর্তি
খালের উপর মক্তব-টয়লেট-সেফটি ট্যাংকি নির্মাণের অভিযোগ নাব্যতা হারিয়ে ফসল ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
রোদ-বৃষ্টিতে ভোগান্তি, ছাউনিবিহীন জবির ২য় ক্যাফেটেরিয়া
ঈদ উপলক্ষে বাঙ্গাবাড়ীতে ৩ হাজার ৫৯৯ পরিবার পেল বিজিএফের চাল
নড়াইলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন উদ্বোধন
বাশারিয়া দরবার শরীফে ৫ দিনব্যাপী উরশ মাহফিল সম্পন্ন
সিরাজগঞ্জে পৌর মহাশ্মশানে দুই শতাধিক সুপারি গাছ রোপণ করলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশন
আজ থেকে সরাসরি মামলা
বাশারিয়া দরবার শরীফে ৫ দিনব্যাপী উরশ মাহফিল সম্পন্ন

এম.জে.এ মামুন
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ২৭ বার পঠিত

এম.জে.এ মামুন: কুমিল্লার দেবিদ্বার উপজেলা-এর সুবিল খালেক ডাক্তার বাড়িস্থ বাশারিয়া দরবার শরীফ-এ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আধ্যাত্মিক আবহ ও লোকজ সংস্কৃতির অনন্য সমন্বয়ে ৫ দিনব্যাপী বাৎসরিক উরশ মাহফিল সম্পন্ন হয়েছে। গত ৮ মে শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ উরশ মাহফিলের শুভ সূচনা হয়।
উরশ মাহফিলকে কেন্দ্র করে দরবার প্রাঙ্গণে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ভক্ত-আশেকান ও দর্শনার্থীর সমাগম ঘটে। পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়। ধর্মীয় আয়োজনের পাশাপাশি লোকজ সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা মাহফিলকে আরও প্রাণবন্ত করে তোলে।
উরশের দ্বিতীয় দিন ৯ মে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা, কোরআনখানি ও মিলাদ মাহফিল। এতে দেশবরেণ্য আলেম-ওলামারা ইসলামের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ১০ মে রাতে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর লালন সঙ্গীতের আয়োজন, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। ১১ মে সোমবার অনুষ্ঠিত বিশেষ বাউল গানের আসর উৎসবের আমেজকে আরও বর্ণিল করে তোলে। প্রতিদিনই দরবার প্রাঙ্গণে ছিল উপচেপড়া ভিড় এবং ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
অনুষ্ঠানের পরিচালক মুন্সী মো. রুহুল আমিন জানান, মরহুম আবুল বাশার খান-এর জন্ম নোয়াখালী জেলার কাঞ্চনপুর এলাকায়। তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ> মাদ্রাসা থেকে পবিত্র কোরআন ও হাদীসের ওপর উচ্চ শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তিনি সুফি সাধনায় আত্মনিয়োগ করেন এবং একজন মজ্জুব আলি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি কখনো সংসার জীবন গ্রহণ করেননি; বরং সারা জীবন আধ্যাত্মিক সাধনা ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
জীবনের বিভিন্ন সময়ে তিনি দেশের নানা প্রত্যন্ত অঞ্চলে ঘুরে সাধনা করেছেন। জীবনের শেষ পর্যায়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা-এর কুটি বাজার এলাকায় অবস্থান করেন। পরবর্তীতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল খালেক ডাক্তারের বাড়িতে এসে স্থায়ীভাবে সাধনায় মগ্ন হন। এখানেই ১৯৯৯ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে সুবিল খালেক ডাক্তারের বাড়ির সামনেই সমাহিত করা হয়। পরবর্তীতে সেই স্থানটি “বাশারিয়া দরবার শরীফ” নামে পরিচিতি লাভ করে।
মুন্সী মো. রুহুল আমিন আরও জানান, মরহুম আবুল বাশার খানের অসংখ্য ভক্ত-আশেকান দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে। তাদের মুখে আজও তার নানা কেরামতি ও আধ্যাত্মিক জীবনের গল্প শোনা যায়। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর এই দরবারে পাঁচ দিনব্যাপী উরশ মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত-আশেকানের উপস্থিতিতে ধর্মীয় অনুষ্ঠান, মিলাদ, জিকির-আসকার, লালন সঙ্গীত ও বাউল গানের মধ্য দিয়ে উরশ মাহফিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সর্বশেষ আখেরি মোনাজাতের মাধ্যমে শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে শেষ হয় বাশারিয়া দরবার শরীফের বার্ষিক এই আয়োজন।
আরও পড়ুন:
এম.জে.এ মামুন














