ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৩ মে ২০২৬
তাজা খবর
সোনাতলা পৌরসভায় রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু
প্রযুক্তির উৎকর্ষ বনাম বাকস্বাধীনতা—একটি গণতান্ত্রিক ভারসাম্য
ঝালকাঠিতে হাম-রুবেলার আতঙ্ক: সদর হাসপাতালে ৭৩ জনের চিকিৎসা, ৮ জন ভর্তি
খালের উপর মক্তব-টয়লেট-সেফটি ট্যাংকি নির্মাণের অভিযোগ নাব্যতা হারিয়ে ফসল ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
রোদ-বৃষ্টিতে ভোগান্তি, ছাউনিবিহীন জবির ২য় ক্যাফেটেরিয়া
ঈদ উপলক্ষে বাঙ্গাবাড়ীতে ৩ হাজার ৫৯৯ পরিবার পেল বিজিএফের চাল
নড়াইলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন উদ্বোধন
বাশারিয়া দরবার শরীফে ৫ দিনব্যাপী উরশ মাহফিল সম্পন্ন
সিরাজগঞ্জে পৌর মহাশ্মশানে দুই শতাধিক সুপারি গাছ রোপণ করলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশন
আজ থেকে সরাসরি মামলা
সোনাতলা পৌরসভায় রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৪ বার পঠিত

হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া): বগুড়ার সোনাতলা পৌরসভায় গ্রাহক পর্যায়ে রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহানাজ পারভীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. আলিম, পৌর প্রকৌশলী হুমায়ুন কবির এবং প্রধান সহকারী রুহুল আমিন রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌরসভা সূত্রে জানা যায়, এদিন সোনাতলা পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৬২২ জন গ্রাহকের মাঝে রোড লাইটের বকেয়া বিল বিতরণ করা হয়। বিতরণকৃত বকেয়া বিলের মোট পরিমাণ ছিল ৪ লাখ ৪৫ হাজার ৩১০ টাকা।
অনুষ্ঠানে বক্তারা পৌরসভার নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে সকল গ্রাহককে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধের আহ্বান জানান। একই সঙ্গে পৌর এলাকার সড়ক আলোকায়ন ব্যবস্থাকে আরও উন্নত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।
আরও পড়ুন:














