ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার-৫

  • শ.ম.গফুর, উখিয়া
  • সর্বশেষ পরিমার্জন : ১২:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৩৬ বার পঠিত
শ.ম.গফুর, উখিয়া:   উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) উখিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের মধ্যে ৪জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ৫জনের মধ্যে একজন জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি, একজন সিআর মামলার  আসামি, দুইজন মামলার আসামি এবং একজন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামি।উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্তসহ পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে চারজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে প্রায় ৭৫ বছর বয়সী একজন আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে উখিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

লামা ট্রাফিক বিভাগের ইনচার্জ গোবিন্দ চন্দ্র দাস পেলেন শ্রেষ্ঠ টিআই সম্মাননা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার-৫

সর্বশেষ পরিমার্জন : ১২:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬