
নিজস্ব প্রতিবেদক
উখিয়া থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে।সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) উখিয়া থানা পুলিশের অভিযানে জিআর গ্রেফতারী পরোয়ানার ১ জন, সিআর পরোয়ানার ১ জন, নিয়মিত মামলার ৪ জন, পূর্বের মামলার ৩ জন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ৬ জনের মধ্যে ৪ জনকে ৩ মাস করে এবং ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত মোট ১৬ আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে উখিয়া থানা পুলিশের ওসি মো: আতিকুর রহমান।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











