ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৪ মে ২০২৬

উখিয়ার সীমান্তে অস্ত্রসহ অনুপ্রবেশকারি আরাকান আর্মির সদস্য আটক 

শ.ম.গফুর,কক্সবাজার থেকেঃ
  • সর্বশেষ পরিমার্জন: ১১:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ১২০ বার পঠিত
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে ‘অস্ত্রসহ অনুপ্রবেশকারি’ আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বিজিবি।১১ আগষ্ট(সোমবার) সকাল পৌণে ৯ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত অতিক্রম করে আরাকান আর্মির সদস্যের অনুপ্রবেশের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, বিজিবি’র উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন পিএসসি।আটক জীবন তঞ্চঙ্গা (২১) মিয়ানমারে বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির সদস্য। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক একটি বিদেশি ভারী আগ্নেয়াস্ত্র ও কিছু সংখ্যক গুলি।লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন বলেন, সকালে উখিয়ার বালুখালী সীমান্তের শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অস্ত্রসহ এক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। পরে তিনি বালুখালী ক্যাম্পের একটি সীমান্ত চৌকিতে বিজিবির সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। এসময় বিজিবির সদস্যরা অস্ত্রটি জব্দ করে আরাকান আর্মির এই সদস্যকে হেফাজতে নেয়।
বিজিবি’র এ কর্মকর্তা বলেন, আরাকান আর্মির আটক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তা হুমকিতে পড়ায় সে অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উখিয়ার সীমান্তে অস্ত্রসহ অনুপ্রবেশকারি আরাকান আর্মির সদস্য আটক 

সর্বশেষ পরিমার্জন: ১১:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫