ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

উজ্জ্বল মাহমুদ (কুষ্টিয়া)
- সর্বশেষ পরিমার্জন: ০২:১৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / ১০৫ বার পঠিত

“সংযোগ, সহযোগিতা ও উন্নয়নের পথেই এগিয়ে যাবে আমাদের উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১টায় উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আনুষ্ঠানিক পরিপাটি সভার মাধ্যমে এ মাসিক সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি লোকমান হোসেন, আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বদরুল আলম আন্টু, সাধারণ সম্পাদক আ. কুদ্দুস, দপ্তর সম্পাদক খোরসেদ আলম পল্টু, গণযোগাযোগ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক রাজ্জাক মাহমুদ রাজ, উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহোক কমিটির সভাপতি আশরাফুল আলম মিন্টু, উজানগ্রাম আলিম মাদ্রাসার এডহোক কমিটির সভাপতি এমরান হোসেন, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ও লেখক আব্দুল্লাহ জেহাদ, বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন, আরসাদ আলী মাস্টার, আ. হান্নান মাস্টার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান টিটু, জামাল হোসেন, মামুন অর রশিদ, একব্বর হোসেন, জাহিদুল ইসলাম, সাবু বিন ইসলাম, শাহিন মণ্ডল, মনিব মাস্টার, শরিফুল ইসলাম, উজ্জ্বল মাহমুদ, শিমুল বিশ্বাস, আতিয়ার রহমান, সহ অফিস সহকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র, সেবা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, আর্থিক সহায়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার আলোচনায় সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার বিষয়ে মতামত তুলে ধরা হয়।
সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ স্কুলের উন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন:

















