ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শাহজাহান খন্দকার উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৬৭ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক মূল্যায়ন ছাড়াও সাম্প্রতিক অপরাধমূলক ঘটনা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফায়ার স্টেশন স্থানান্তর, যানজট নিরসনে অটোরিকশা নির্ধারিত স্থানে স্ট্যান্ড করানো, ইভটিজিং, গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন-অর-রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
আরও পড়ুন:



















