ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা, জাল ধ্বংস

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 50;

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শামীমা আক্তারের তত্ত্বাবধানে দুর্গাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় মমিনুর রহমান (৩৮), পিতা আব্দুল মালেক, নামের এক জাল ব্যবসায়ীকে বিক্রয়কৃত অবৈধ কারেন্ট জালসহ আটক করা হয়। পরে তাকে উপজেলা চত্বরে নিয়ে এসে জব্দকৃত জালগুলো অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত মমিনুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নদ-নদীতে প্রজনন মৌসুমে মাছের বংশবৃদ্ধি রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ কারেন্ট জাল ব্যবহার, মজুদ ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শামীমা আক্তার বলেন, “মাছের প্রজনন রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আরও পড়ুন:

















