ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল (রোপা) আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোসারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এ বিশেষ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নত জাতের বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষকেরা অধিক ফলন পাবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, প্রণোদনার আওতায় উপজেলার প্রত্যন্ত এলাকার প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে এবং উপজেলার কৃষি খাত আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

12 October 2026

রাজবাড়ীতে পাকিস্তানী রিভলবার ও ৮ রাউন্ড গু*লিসহ কালা মানিক গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ১০:৩৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬