ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
উলিপুরে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলন: পরিবেশ ও সরকারি সম্পদ মারাত্মক ঝুঁকিতে

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৭৯ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন চলছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের নিষেধাজ্ঞা ও আইন অমান্য করে রাতের অন্ধকারে একদল বালু ব্যবসায়ী নির্বিচারে বালু উত্তোলন করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, এসব অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীর ভাঙনের ঝুঁকি ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে নদীর তীরবর্তী ফসলি জমি, বসতবাড়ি এবং গ্রামীণ সড়ক হুমকির মুখে পড়েছে। ট্রাক ও ট্রলিতে করে বালু পরিবহনের কারণে গ্রামীণ রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, যার ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় কৃষকরা জানান, রাতে ড্রেজার মেশিনের বিকট শব্দে তাদের বিশ্রাম ব্যাহত হচ্ছে। পাশাপাশি কৃষিজমির ওপর পড়ছে মারাত্মক প্রভাব। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো— অবৈধ এই বালু উত্তোলনের ফলে নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসকের নিকট জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তারা অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা এবং নদী ও পরিবেশ রক্ষায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
পরিবেশ সচেতন মহল বলছে, এখনই যদি প্রশাসন কঠোর পদক্ষেপ না নেয়, তবে ব্রহ্মপুত্রের পাড়বর্তী কয়েকটি গ্রামের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে।
আরও পড়ুন:


















