ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৪ মে ২০২৬

উলিপুরে সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে আটক যুবক

শাহজাহান খন্দকার 
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৬৮ বার পঠিত
শাহজাহান খন্দকার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মাইনুল ইসলাম (২৫) নামে এক যুবক। তিনি উপজেলার কিশামত মালতিবাড়ি এলাকার নুর হোসেনের ছেলে।জানা যায়, মাইনুল ইসলাম নিজেকে সমাজসেবা অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে গিয়ে অসহায় ভাতাভোগীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করতেন। পরে বিভিন্ন ভাতা কিংবা সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। দীর্ঘদিন ধরে এমন প্রতারণা চালিয়ে আসছিলেন তিনি।সম্প্রতি প্রতারণার বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে ধরে ফেলে এবং স্থানীয় সমাজসেবা অফিসে নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা সমাজসেবা কর্মকর্তারা তাকে নিজ কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন।
ঘটনার সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা এবং উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমানকে অবহিত করা হয়।এ ঘটনায় বুড়াবুড়ি ইউনিয়ন সমাজসেবা কর্মচারী বিপুল মিয়া (৩০), পিতা আবুল হোসেন বাদী হয়ে উলিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান জানান, মাইনুল ইসলামের প্রতারণার শিকার আরও অনেক ভুক্তভোগী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উলিপুরে সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে আটক যুবক

সর্বশেষ পরিমার্জন: ০৫:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫