ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোনসহ ধরা, দুই পরীক্ষার্থী বহিষ্কার

  • আব্দুল আওয়াল
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১৪৮ বার পঠিত
আব্দুল আওয়াল:   জামালপুর জেলা  দেওয়ানগঞ্জ উপজেলা  এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা অমান্য করায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার এ কে এম মেমোরিয়াল কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালে মোবাইল ফোনসহ ধরা পড়ায় মো. হৃদয় নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই দিনে হাতিভাঙ্গা এ বি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করায় মো. সোলেমান মিয়া নামে অপর এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
ঘটনাগুলো পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন বহিষ্কারের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পরীক্ষার্থীরা স্মার্টফোন নিয়ে কক্ষে প্রবেশ করেছে। এটি পরীক্ষার বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। পরীক্ষার সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়ম ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোনসহ ধরা, দুই পরীক্ষার্থী বহিষ্কার

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬