ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

“একটু পাশে দাঁড়াই” সংগঠনের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / ৬১ বার পঠিত
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া: শীতের কনকনে ঠান্ডায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মহতী উদ্যোগ নিয়ে “একটু পাশে দাঁড়াই” সংগঠনের কুষ্টিয়া শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জানুয়ারি শুক্রবার সংগঠনের নিজ কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জননেতা কুতুব উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্য বলেন,  “মানবিক কাজের মাধ্যমে মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠন এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে যে উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) কন্দকার সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য এবং সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন “একটু পাশে দাঁড়াই” সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন।
অনুষ্ঠানে জেলা বিএনপির  সদস্য সচিব  ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন,  “শীতার্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের মানবিক কাজ সমাজে দৃষ্টান্ত স্থাপন করে। বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা সকলকে আহ্বান জানাই, আসুন, শীতার্তদের সহায়তায় এগিয়ে আসি এবং মানবিক দায়িত্ব পালন করি।”
অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক কর্মকাণ্ড আরও প্রসারিত করার আহ্বান জানান।শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

“একটু পাশে দাঁড়াই” সংগঠনের শীতবস্ত্র বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ১১:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫