ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
এনসিপিকে ১০ আসন দেয়ার খবর নিয়ে বলল জামায়াত

নিজস্ব প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসনে ছাড় দিতে রাজি হওয়ার খবর সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ১১ দলের নির্বাচনি আসন নিয়ে সমঝোতা শিগগিরই। এনসিপিকে ১০ আসন দেওয়ার দাবি ‘কাল্পনিক’।
জামায়াতের এই নেতা জানান, তার দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে।
বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাহের এসব কথা বলেন।
এর আগে সকালে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের বিষয়ে তাহের বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেছে- তারা এই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। আমরা বিষয়টিকে স্বাগত জানিয়েছি।
আরও পড়ুন:
নিজস্ব প্রতিনিধি






















