ঢাকা, বাংলাদেশ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, হ্রাস পেয়েছে গ্যাসের চাপ

নাগরিকভাবনা ডেস্ক:   কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে গ্যাসের তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে। হঠাৎ করে এলএনজি সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে গ্যাসের চাপ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, দেশে আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল চালু রয়েছে। সাধারণত এসব টার্মিনাল থেকে প্রতিদিন ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হতো। তবে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে বর্তমানে সরবরাহ কমে ৬০ কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে। উল্লেখ্য, দেশের দৈনিক মোট গ্যাসের চাহিদার প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশই মেটানো হয় আমদানি করা এলএনজির মাধ্যমে।

হঠাৎ গ্যাসের চাপ কমে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গৃহস্থালিতে রান্নার চুলা জ্বালাতে তীব্র সমস্যার সৃষ্টি হয়েছে। শুধু আবাসিক খাতই নয়, গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম। পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে রাজধানী ও এর আশপাশের এলাকায় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিতাস আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ত্রুটি মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

আইনের শাসন ও স্বাধীন বিচারব্যবস্থাই ন্যায়ভিত্তিক রাষ্ট্রের ভিত্তি গড়বে

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
27 August 2026

বেওয়ারিশ কুকুর যন্ত্রনায় অতিষ্ট নগরবাসী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, হ্রাস পেয়েছে গ্যাসের চাপ

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬